বিএনপির ১১ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়ায় অবরোধ চলাকালে বগুড়া-নওগাঁ সড়কে ট্রাক ভাঙচুর ও চালককে মারধরের অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করা হয়েছে। গত শনিবার রাতে দুপচাঁচিয়া থানার এসআই আবদুর রাজ্জাক বাদী হয়ে এ মামলা করেন।
দুপচাঁচিয়া থানা বিএনপির সভাপতি আবদুল হামিদসহ ১১ জন নেতাকে আসািম করে এবং ১৫-১৬ জন অজ্ঞাতনামা উল্লেখ করে মামলা করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও মামলা সূত্রে জানা যায়, শনিবার বিকেলের দিকে সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় বিএনপি নেতা-কর্মীরা বগুড়া-নওগাঁ সড়কে অবরোধ কর্মসূচি পালন করছিলেন। এ সময় মালবোঝাই একটি ট্রাক যাওয়ার পথে অবরোধকারীরা তা আটক করে সামনের গ্লাস ভাঙচুর করেন। চালককে ট্রাক থেকে নামিয়ে মরধর করেন। এ সময় টহলরত পুলিশ এগিয়ে এলে অবরোধকারীরা পালিয়ে যান। রাতে পুলিশ বাদী হয়ে মামলা করে।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল চন্দ্র চক্রবর্তী বলেন, অবরোধকারীরা ট্রাকে হামলা চালিয়ে চালককে মারধর করেন। ট্রাকে চাঁদাবাজি ও নাশকতামূলক কাজে জড়িত থাকার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।