বিএনপির ২৬ নেতা-কর্মীর অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৬ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে শুনানি পিছিয়েছেন আদালত। 
আজ বুধবার ঢাকার মহানগর হাকিম তারেক মঈনুল ইসলাম ভুইয়া আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ৮ ডিসেম্বর শুনানির পরবর্তী তারিখ ধার্য করেন।
আজ এই মামলায় অভিযোগ গঠন বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। তবে হরতালের কারণে মির্জা ফখরুলসহ কয়েক আসামি হাজির হতে না পারায় আইনজীবীরা সময় চেয়ে আবেদন করেন। আদালত তা মঞ্জুর করেন।
মামলার এজাহার থেকে জানা যায়, গত বছরের ২ মার্চ হরতাল-অবরোধ চলাকালে পল্টন এলাকায় গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় পল্টন থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী মাকসুদ বাদী হয়ে এ মামলা করেন।
গত বছরের ২৬ মার্চ মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমান উল্লাহ আমানসহ ২৬ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দেন।