বিএনপির ৩৬ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার সরোয়ার হোসেন আহত হওয়ার ঘটনায় বিএনপি ও অঙ্গসংগঠনের ৩৬ জন নেতা-কর্মীর নামে মামলা হয়েছে।
গত সোমবার রাতে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান আক্কেলপুর থানায় মামলাটি করেন। তিনি আহত সরোয়ার হোসেনের ছোট ভাই।
মামলার পর পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন বিএনপির কর্মী জুয়েল হোসেন (৩৫), আবদুর রশিদ মৃধা (৩৬) ও লেটার (৩৮।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ মামলা ও তিনজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।