বিএনপির ৬৪ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা সেতুর টোলপ্লাজা এলাকায় গত সোমবার পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের ৬৪ জন নেতা-কর্মীর নামে মামলা হয়েছে।
সোনারগাঁ থানার উপপরিদর্শক নাসির উদ্দিন বাদী হয়ে সরকারি কাজে বাধা, পুলিশ ও সাধারণ মানুষের ওপর হামলার অভিযোগ এনে ওই দিন রাতে মামলা করেন।
মামলায় প্রধান আসামি করা হয়েছে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আজহারুল মান্নানকে। অন্য আসামিরা হচ্ছেন মান্নানের ছেলে খাইরুল ইসলাম, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আবদুর রউফ, কাঁচপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম হক, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী নজরুল ইসলামসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের ৬৪ জন নেতা-কর্মী।