বিএনপি-জামায়াতের ৪৪ নেতা-কর্মীর নামে অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে সরকারি কাজে বাধা দেওয়া ও গাড়ি পোড়ানোর মামলায় বরিশাল মহানগর জামায়াতের আমির মোয়াজ্জেম হোসেন হেলালসহ বিএনপি ও জামায়াতের ৪৪ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।
ঘটনার দুই বছর পর গত বৃহস্পতিবার দুপুরে বরিশাল কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) শামীম বরিশাল মহানগর হাকিম আদালতে ওই অভিযোগপত্র দাখিলের জন্য আদালত পরিদর্শকের কাছে জমা দেন।
আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিএনপি-জামায়াত ২০১৩ সালের ১১ মার্চ দেশব্যাপী অবরোধ কর্মসূচি পালন করে। ১২ মার্চ ভোরে বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা নগরের রূপাতলীর কাঁঠালতলা এলাকায় একটি গাড়ি ভাঙচুর ও তাতে অগ্নিসংযোগ করেন। এ সময় পুলিশ ঘটনাস্থলে গেলে নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন।