বিএমএ থেকে ক্যাডেটের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে বাংলাদেশ মিলিটারি একাডেমির (বিএমএ) একটি ভবনের দ্বিতীয় তলার ২২ নম্বর কক্ষ থেকে আহমেদ ইমতিয়াজ (১৯) নামের এক ক্যাডেটের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকালে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ। ক্যাডেট আহমেদ ইমতিয়াজ লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার মো. ইসমাইলের ছেলে।
সীতাকুণ্ড থানার উপপরিদর্শক মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, গতকাল ভোর সাড়ে পাঁচটায় পিটি প্যারেডে অংশ না নেওয়ায় অন্য এক ক্যাডেট ইমতিয়াজকে ডাকতে যান। এ সময় ফ্যানের সঙ্গে তাঁর লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। নিহত আহমেদ ইমতিয়াজের গলায় দাগ ছাড়া শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ ব্যাপারে সেনাবাহিনীর পক্ষ থেকে অপমৃত্যুর মামলা করার প্রস্তুতি চলছে।