বিএসএফ সদস্যকে আটকের পর হস্তান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ সদর উপজেলায় বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশের দায়ে চন্দ্র প্রকাশ (৩২) নামে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে আটক করার পর ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার নারায়ণতলা সীমান্ত এলাকা থেকে তাঁকে আটক করা হয়। বিজিবি সূত্রে জানা যায়, উপজেলার নারায়ণতলা এলাকার সীমান্ত অতিক্রম করে বিএসএফ সদস্য চন্দ্র প্রকাশ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেন। খবর পেয়ে বিজিবির সদস্যরা সেখানে গিয়ে একটি অস্ত্র ও ওয়্যারলেস সেটসহ তাঁকে আটক করেন। সুনামগঞ্জে বিজিবি ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লে. কর্নেল নাসির উদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশের দায়ে ওই বিএসএফ সদস্যকে আটক করা হয়েছে।  বিজিবির পক্ষ থেকে পরে জানানো হয়, ওই বিএসএফ সদস্যকে হস্তান্তর করা হয়েছে।