প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড়ের সিংরোড সীমান্তে বিএসএফের অনুপ্রবেশের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। গত শনিবার গভীর রাতে গরু চোরাকারবারিদের ধাওয়ার একপর্যায়ে ভারতের শিংপাড়া বিএসএফ ফাঁড়ির কয়েকজন সদস্য সীমান্তের নমলা গ্রামে ঢুকে পড়েন। এ সময় তাঁরা কয়েকটি গুলি ছোড়েন। খবর পেয়ে সিংরোড বিজিবি ক্যাম্পের সদস্যরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যান। বিজিবির প্রতিরোধে বিএসএফ সদস্যরা ফিরে যান। পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক বলেন, গুলির ঘটনায় প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের জন্য বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে।