প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে মো. জাহাঙ্গীর (২৫) নামের এক বাংলাদেশি আহত হয়েছেন। গতকাল সোমবার উপজেলার রঘুনাথপুর সীমান্তে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, গতকাল ভোরে রঘুনাথপুর সীমান্ত দিয়ে জাহাঙ্গীরসহ আরও কয়েকজন গরু আনতে ভারতে প্রবেশের সময় নিমতিতা বিএসএফ ফাঁড়ির সদস্যরা তাঁদের লক্ষ্য করে গুলি চালান। এতে জাহাঙ্গীরের পায়ে গুলি লাগে। পরে অন্য সহযোগীরা তাঁকে উদ্ধার করে সীমান্তের বাংলাদেশ অংশের এক স্থানীয় চিকিৎসকের কাছে নেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজশাহীতে নিয়ে যাওয়া হয়।