বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে জহুরুল ইসলাম (৩০) নামের এক বাংলাদেশি কৃষক আহত হয়েছেন।

আজ বুধবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার গোতামারী ইউনিয়নের কুমারখোড়া সীমান্তের ৯০২নং মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে। আহত জহুরুল বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তিনি উপজেলার ভূটিয়ামঙ্গল গ্রামের ধনোরুদ্দিনের ছেলে।

দইখাওয়া বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার শংকর চন্দ্র দেব বলেন, জহুরুল সকালে কুমারখোড়া সীমান্তের ৯০২নং মেইন পিলারের ২নং সাব পিলার সংলগ্ন এলাকায় বাংলাদেশি জমিতে চাষাবাদ করতে যান। এ সময় বিএসএফের ২১ ব্যাটালিয়নের সদস্যরা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে জহুরুল পায়ে গুলিবিদ্ধ হন।

বিজিবি সূত্রে জানা গেছে, এ ঘটনার জন্য বিএসএফের কাছে বিজিবির পক্ষ থেকে প্রতিবাদপত্র পাঠিয়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়। কোম্পানি কমান্ডার পর্যায়ে আজ দুপুর ১২টায় বিজিবি ও বিএসএফের মধ্যে একটি বৈঠক হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হওয়ার কথা রয়েছে।