বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার কানাকাটা প্রেমচরণজোত সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফের) গুলিতে সুজন (২২) নামের এক বাংলাদেশি কৃষক নিহত হয়েছেন। গতকাল সোমবার বিকেল চারটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত সুজন কানাকাটা প্রেমচরণজোত এলাকার সানাউল্লাহর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও বর্ডার গার্ড বাংলদেশ (বিজিবি) সূত্রে জানা গেছে, প্রেমচরণজোত সীমান্তের ৪৩৮ নম্বর প্রধান সীমান্ত পিলারের পাশে গাবরা নদীর চরে ঘাষ কাটছিলেন সুজন। এ সময় ভারতের লিচুগাছ সীমান্ত ফাঁড়ির বিএসএফের সদস্যরা তাঁকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছোড়েন। গুলিবিদ্ধ হওয়ার পর এলাকার লোকজন সুজনকে উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক জানান, ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে।
খবর পেয়ে হাসপাতালে যান পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবু আল হাকিম মো. নওশাদ।