বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের গুলিতে এক বাংলাদেশি নিহত ও একজন আহত হয়েছেন। গত সোমবার রাতে উপজেলার ওয়াহেদপুর সীমান্তে এ ঘটনা ঘটে বলে হতাহতের স্বজনেরা জানিয়েছেন।

নিহত ব্যক্তির নাম মাসুদ রানা (২২)। এ ঘটনায় আহত হয়েছেন মো. কালাম (২৫)। তাঁদের বাড়ি শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের বিশরশিয়া গ্রামে।

হতাহতের স্বজনেরা জানিয়েছেন, ভারত থেকে গরু নিয়ে আসার সময় পদ্মা নদীতে নামার পর ভারতের মুর্শিদাবাদ জেলার সুতি থানার চাঁদনীচক সীমান্ত ফাঁড়ির বিএসএফ সদস্যরা তাঁদের ওপর গুলি চালান। এতে মাসুদ রানা গুলিবিদ্ধ হয়ে নদীতে ডুবে যান। আহত কালাম অন্যদের সহায়তায় নদী পাড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। নিহত মাসুদ রানার লাশ এখনো পাওয়া যায়নি।