প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে বাবা ও ছেলে আহত হয়েছেন। তাঁরা হলেন সোনাপুর গ্রামের আবদুস সাত্তার (৫৫) এবং তাঁর ছেলে শহীদুল ইসলাম (২৮)।শিবগঞ্জ থানার ওসি ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গতকাল শনিবার ভোরে আবদুস সাত্তার ও শহীদুল গরু আনতে রঘুনাথপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করেন। এ সময় বিএসএফ গুলি ছুড়লে তাঁরা আহত হন। চাঁপাইনবাবগঞ্জ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. নাজমুল আলম বলেন, ‘বিষয়টি শুনেছি। এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।’