বিএসএফের ছোড়া পাথরে ব্যবসায়ী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল সীমান্তে বিএসএফের ছোড়া ঢিলের আঘাতে এক পাথর ব্যবসায়ী আহত হয়েছেন। গতকাল বুধবার সকালে সীমান্তের ১২৭৫ পিলারের কাছে এ ঘটনা ঘটেছে। পরে বিজিবি তাঁকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দিয়েছে।
আহত ব্যবসায়ীর সহকর্মীদের সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে তামাবিল এলাকার পাথর ও কয়লা ব্যবসায়ী জিয়াউর রহমান (৩০) ১২৭৫ পিলারের পাশের ঝর্ণায় গোসল করতে যান। সে সময় তাঁকে লক্ষ্য করে বিএসএফের এক সদস্য পাথর দিয়ে ঢিল ছোড়েন। ঢিলটি জিয়াউরের মাথায় লাগলে তাৎক্ষণিকভাবে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে বিজিবি সদস্যরা তঁাকে উদ্ধার করে তামাবিল ক্যাম্পে নিয়ে আসেন। বিজিবি তামাবিল ক্যাম্প কামান্ডার আলাউদ্দিন প্রথম আলোকে বলেন, প্রাথমিক চিকিৎসা শেষে ওই ব্যবসায়ীকে তাঁর তামাবিল এলাকার নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে।