বিএসএফের পিটুনিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার বৈকারী সীমান্তের কাছে দুই বাংলাদেশি যুবককে পিটিয়ে গুরুতর আহত করেছেন ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের কয়েক সদস্য। গতকাল রোববার ভোর পাঁচটার দিকে সীমান্তের ওপারে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার গোবিন্দকাটি গ্রামের ময়না (৩০) ও কলারোয়া উপজেলার হাওয়ালখালী গ্রামের মুকুল (২৬)। স্থানীয় সূত্রে জানা গেছে, ময়না ও মুকুলসহ বাংলাদেশি কয়েক যুবক ভারত থেকে গরু নিয়ে আসছিলেন। পথে বশিরহাট থানার গোরবডা বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাঁদের আটক করে পিটুনি দেন। পরে বিএসএফ সদস্যরা সীমান্তের বলদঘাটার বিপরীতে শোনপুর এলাকায় তাঁদের ফেলে রেখে যান।