বিএসএফের হাতে আটক আট বাংলাদেশি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের মেঘালয় রাজ্যে সে দেশের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক হয়েছেন আট বাংলাদেশি। অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার সময় তাঁদের আটক করা হয়েছে বলে গতকাল শনিবার বিএসএফ কর্মকর্তারা জানিয়েছেন। খবর ইকোনমিক টাইমসের।
আটক করা ব্যক্তিরা হলেন মো. আশরাফ (১৯), আবু হানিফা (১৮), মো. আবুল হোসেন, রফিকুল (২০), আবদুল রহিম (৩০), সুরুজ মিয়া (২৫), মো. সাদিকুল (২৫) ও নাজমুল হাসান (২৫)।
শিলংয়ে বিএসএফের এক মুখপাত্র জানান, আটক করা ব্যক্তিরা সীমান্তের এ পারে ময়মনসিংহ জেলায় সীমান্তবর্তী গ্রামে অপহরণ ও চাঁদাবাজির সঙ্গে জড়িত। তাঁদের কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে।