প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্ত হয়ে ভারতে গিয়ে দুই বাংলাদেশি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে ধরা পড়েছেন। তাঁরা হলেন বুড়িমারীর মিলন হোসেন ও শ্রীরামপুরের আবদুস সালাম। গতকাল শনিবার ভোরে বুড়িমারী সীমান্তের ধরলা নদী পার হয়ে ভারতে গরু আনতে যান সালাম। কোচবিহারে বিএসএফের চ্যাংরাবান্ধা ক্যাম্পের টহল দল তাঁকে আটক করে। এর আগে শুক্রবার রাতে চ্যাংরাবান্ধা রেলস্টেশনে ঘোরাফেরা করার সময় মিলন বিএসএফের হাতে আটক হন। লালমনিরহাট বিজিবি ব্যাটালিয়ন-১৫-এর অধিনায়ক লে কর্নেল আহমদ বজলুর রহমান বলেন, তাঁদের ছাড়িয়ে আনতে আলোচনা চলছে।