বিএসএফের হাতে আটক ৬৪ অবৈধ 'বাংলাদেশি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে অবৈধভাবে প্রবেশের চেষ্টাকালে গত বৃহস্পতিবার ৬৪ জন ‘বাংলাদেশি’সহ ৬৯ জনকে আটক করার দাবি করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। খবর পিটিআইয়ের।

বিএসএফের একজন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে এই বার্তা সংস্থা বলেছে, ‘বৈধ কোনো কাগজপত্র ছাড়া আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টার সময় ৬৯ জন অবৈধ অভিবাসীকে ধরতে সক্ষম হয় বিএসএফ। তাদের মধ্যে ৬৪ জন বাংলাদেশি।’

বিএসএফের দাবি, তারা এ বছর ২ হাজার ৮২৩ জন অবৈধ বাংলাদেশি অভিবাসীকে আটক করেছে।

মানবে না আসাম: বাংলাদেশ ও পাকিস্তানে ‘নির্যাতনের শিকার’ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে ভারতে ঢোকার ও থাকার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তে অস্বস্তিতে আছে আসাম। রাজ্যের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ গত বৃহস্পতিবার এমন দাবি করে বলেছেন, সীমান্ত পেরিয়ে আসা এসব মানুষের অতিরিক্ত বোঝা মানবে না তাঁর সরকার। ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর জানায়।