বিএসএফের হাতে ধৃত ২ বাংলাদেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মুন্সীপুর ও জীবননগর উপজেলার বেনীপুর সীমান্ত থেকে গতকাল রোববার ভোরে দুই বাংলাদেশি গরু ব্যবসায়ীকে আটক করেছে বিএসএফ। তাঁরা হলেন দামুড়হুদার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের বড় বলদিয়া গ্রামের নবা গেজ (৪০) ও জীবননগরের সীমান্ত ইউনিয়নের বেনীপুর গ্রামের ঝন্টু মিয়া (৩২)। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-৬-এর ভারপ্রাপ্ত পরিচালক মেজর আনোয়ার জাহিদ জানান, ওই দুই ব্যবসায়ী গরু কেনার জন্য ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশ করলে বিএসএফের টহল দলের সদস্যরা তাঁদের আটক করে।