প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর সাপাহার উপজেলার কলমুডাঙ্গা ও হাপানিয়া সীমান্ত এলাকায় বিএসএফের হামলায় চার বাংলাদেশি গরু ব্যবসায়ী আহত হয়েছেন। স্থানীয়রা জানান, কলমুডাঙ্গা গ্রামের মফিজুল ইসলাম ও তাঁর ছেলে শরিফুল ইসলাম গতকাল সকালে ভারত থেকে গরু নিয়ে কলমুডাঙ্গার সীমান্তের ২৩৭ নম্বর পিলারের কাছে পৌঁছালে আদাডাঙ্গা বিএসএফ সদস্যরা তাঁদের লক্ষ্য করে ককটেল ছোড়ে। এতে তাঁরা গুরুতর আহত হন। সকাল সাড়ে নয়টার দিকে হাপানিয়ার বেলডাঙ্গা গ্রামের আমিনুল ইসলাম ও আব্বাস উদ্দিন গরু আনতে গেলে হাপানিয়া সীমান্ত এলাকায় ভারতের পান্নাপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাঁদের কুপিয়ে জখম করে।