বিকাশ কর্মীর টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভার উপজেলার নামা গেন্ডা এলাকায় গতকাল বৃহস্পতিবার সকালে এক বিকাশ কর্মীর ওপর হামলা চালিয়ে দুর্বৃত্তরা সাড়ে পাঁচ লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ তিনজনকে আটক করেছে।
সাভার থানার পুলিশ জানায়, বিভিন্ন এজেন্টের কাছ থেকে সংগ্রহ করা টাকা নিয়ে রাজীব হোসেন নামের এক বিকাশ কর্মী কর্মস্থলে ফিরছিলেন। বেলা ১১টার দিকে তিনি গেন্ডা কবরস্থান রোডের কাছে পৌঁছালে চার ছিনতাইকারী তাঁর পথ রোধ করে। এ সময় ছিনতাইকারীরা রাজীবের চোখ-মুখে মরিচের গুঁড়া ছুড়ে দিয়ে তাঁর কাছে থাকা ৫ লাখ ৩৬ হাজার টাকাসহ ব্যাগটি ছিনিয়ে নেয়। এ ঘটনায় রাজীব সাভার থানায় লিখিত অভিযোগ করেন।
এরপর ওই এলাকা থেকে হায়দার আলী (৫৫) ও তাঁর ছেলে ফিরোজ আলীকে (২৪) আটক করে থানায় নেওয়া হয়। এর কয়েক ঘণ্টা পর হায়দারের ছোট ছেলে ফেরদৌস আলী (২০) আটক করা হয়।