বিকাশ প্রতিনিধির বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় ব্র্যাক ব্যাংকের মালিকানাধীন বিকাশ প্রতিনিধি রতন বর্মণের বিরুদ্ধে টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত সন্দেহে গতকাল বুধবার মামলা করেছেন বিকাশের এক কর্মকর্তা। গত মঙ্গলবার দুপুরে বিকাশ প্রতিনিধি রতন অভিযোগ করেন, ময়মনসিংহ থেকে আট লাখ টাকা নিয়ে গৌরীপুর যাওয়ার পথে তাতকুড়া বাজার এলাকায় তিনি ছিনতাইকারীদের কবলে পড়েন। তাঁরা রতনের কাছে থাকা বিকাশের ওই টাকা লুট করে পালিয়ে যান। কিন্তু প্রমাণ না পাওয়ায় বিকাশের অপারেশনাল ব্যবস্থাপক কামরুল হাসান বাদী হয়ে রতনসহ অজ্ঞাত তিন থেকে চারজনের বিরুদ্ধে গৌরীপুর থানায় মামলা করেন।