বিক্রির সময় পাঠ্যবই উদ্ধার দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের আদিতমারী থানার পুলিশ গত শনিবার সন্ধ্যায় উপজেলার মহিষখোঁচা ইউনিয়নের দক্ষিণ বত্রিশ হাজারী গ্রামের কশালতলার এলাকা থেকে কালোবাজারে বিক্রির সময় মাধ্যমিক স্তরের সরকারি বিনা মূল্যের এক হাজার ৭৬১টি নতুন পাঠ্যবই উদ্ধার করেছে।
পুলিশ এ সময় আদিতমারী উপজেলার মহিষখোঁচা ইউনিয়নের গোবধন গ্রামের শহিদুল ইসলাম (৩২) ও ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার রাম ভদ্রপুর গ্রামের আবদুল মান্নানকে (৫৫) আটক ও অব্যবহৃত সরকারি বিনা মূল্যের পাঠ্যবই ভর্তি একটি ট্রাক আটক করে থানায় নিয়ে আসে।
সরকারি বই কালোবাজারে কেনাবেচার অভিযোগে আদিতমারী থানার এসআই মিন্টু চন্দ্র রায় বাদী হয়ে গতকাল রোববার আদিতমারী থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করেন। আটক হওয়া শহিদুল ইসলাম ও আবদুল মান্নানকে পুলিশ এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে রোববার বিকেলে আদালতে সোপর্দ করে।