বিক্রয় প্রতিনিধি ছিনতাইয়ের শিকার গ্রেপ্তার ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক-ফুলবাড়িয়া সড়কের খালিশাজানি এলাকায় গতকাল বৃহস্পতিবার বিকেলে একটি মুঠোফোন কোম্পানির এক বিক্রয় প্রতিনিধি ছিনতাইয়ের শিকার হয়েছেন। এ ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কালিয়াকৈর উপজেলার শালিয়ারখালী গ্রামের মিল্টন মিয়া (২৫) ও গাজীপুরের পানিশাইল এলাকার মজিবুর রহমান (২০)।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, মৌচাক-ফুলবাড়িয়া সড়কের খালিশাজানি এলাকায় দুটি মোটরসাইকেলে করে এসে একটি মুঠোফোন কোম্পানির বিক্রয় প্রতিনিধি জামিল হোসেনের পথ রোধ করে ছিনতাইকারীরা। তারা জামিলের কাছ থেকে ১ লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।