বিক্রয় প্রতিনিধি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার নলবিলা চেকপোস্টের ডলমপীর মাজারসংলগ এলাকায় কাভার্ড ভ্যান ও নোয়া গাড়ির মুখোমুখি সংঘর্ষে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির বিক্রয় প্রতিনিধি মো. ছাদেক (৩২) নিহত হয়েছেন। এ ঘটনায় জিয়াউদ্দিন (২৮) ও মনিরুল ইসলাম (৩৫) নামের আরও দুই ব্যক্তি আহত হয়েছেন। গতকাল সোমবার সকাল সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ছাদেক খুটাখালী ইউনিয়নের মেধাকচ্ছপিয়া এলাকার মফিজুর রহমানের ছেলে।