বিক্ষোভ সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গি হামলা, গুপ্তহত্যা, সন্ত্রাস, নৈরাজ্য ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মুন্সিগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা আওয়ামী যুবলীগ। গতকাল বুধবার বিকেল সাড়ে পাঁচটায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জেলা যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। এর আগে শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক মো. মহিউদ্দিন। জেলা যুবলীগের সভাপতি আক্তার উজ্জামানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুজ্জামান, মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র মো. ফয়সাল প্রমুখ।