বিচার দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর সিটি করপোরেশনের বরুদা এলাকায় নিজ বাড়িতে ব্যাংক কর্মকর্তা গিয়াস উদ্দিন (৬০) হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে তাঁর স্বজন ও এলাকাবাসী মানববন্ধন করেছেন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। গত শুক্রবার রাত ১১টার দিকে গিয়াস উদ্দিনকে হত্যা করা হয়। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ তাঁর স্ত্রী জাহানারা বেগম (৫০), ছেলে শাহরিয়ার মানিক (৩০) ও শ্যালিকা পারভিন আক্তারকে (৪০) গ্রেপ্তার করে। সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার গিয়াস উদ্দিন পিআরএল ছুটিতে ছিলেন।