বিচারকের বিরুদ্ধে সাঁটলিপিকারকে লাঞ্ছিত করার অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গায় এক বিচারকের বিরুদ্ধে এক সাঁটলিপিকারকে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কর্মকর্তা-কর্মচারীরা গতকাল মঙ্গলবার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত আদালত প্রাঙ্গণে কর্মবিরতি কর্মসূচি পালন করেন। পরে দুপুরে জেলা ও দায়রা জজের মাধ্যমে প্রধান বিচারপতি বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়।
কর্মকর্তা ও কর্মচারীদের অভিযোগ, বিচারক প্রায়ই আদালতের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে দুর্ব্যবহার করেন। কাউকে কাউকে শারীরিকভাবেও লাঞ্ছিত করেছেন। সর্বশেষ গত সোমবার এক সাঁটলিপিকারকে গালাগাল ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন।