বিচারে ট্রাইব্যুনাল গঠনের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালায় স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত ছাত্রলীগের নেতা-কর্মীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) ও গণতান্ত্রিক যুব ফোরামের চট্টগ্রাম মহানগর শাখা। বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে এ ঘটনার বিচারের দাবি করা হয়েছে।
গতকাল শনিবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশে সংগঠন দুটির নেতারা এ দাবি জানান।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে পাহাড়ি নারীরা নির্যাতিত ও ধর্ষিত হচ্ছেন। এসব ঘটনার কখনো সুষ্ঠু বিচার হয়নি।
গণতান্ত্রিক যুব ফোরামের চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক বিজয় চাকমার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন পিসিপির তথ্য ও প্রচার সম্পাদক বাসক চাক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার তথ্য ও প্রচার সম্পাদক সুনয়ন চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক এসিংমং মারমা, সাবেক নেতা সুমন চাকমা প্রমুখ।