বিচারের দাবিতে মানবববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার শহরের তিতুমীর ইনস্টিটিউটের সহকারীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি ওই স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের। ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে গতকাল শনিবার মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন তাঁরা।
গত ২২ এপ্রিল শহরের তারাবনিয়ারছড়া এলাকা থেকে শিক্ষক শহিদুল ইসলামের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। তিনি তিতুমীর ইনস্টিটিউটের (উত্তর শাখা) সহকারী শিক্ষক।
গতকাল দুপুর সাড়ে ১২টায় শহরের খুরুশকুল রাস্তারমাথা এলাকায় আয়োজিত সমাবেশে বক্তব্য দেন ইউস্টিটিউটের পরিচালক মুহাম্মদ শফিকুল হক, সহকারী পরিচালক নেছারুল হক, রফিক আহমদ, সহকারী শিক্ষক কবির আহমদ, মাহবুবুল হক, নুরুচ্ছফা, নিহত শিক্ষকের ভাতিজা রাসেদুল ইসলাম প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, শহিদুল ইসলাম প্রতিবন্ধী। আত্মহত্যা করার মতো শারীরিক ক্ষমতা তাঁর ছিল না। তাঁকে হত্যা করা হয়েছে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মতিউল ইসলাম জানান, গলায় ফাঁস লাগানো অবস্থায় শিক্ষক শহিদুল ইসলামের লাশ উদ্ধার করে পুলিশ। এরপর কক্সবাজার সদর হাসপাতালে ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। মামলাটি থানার উপপরিদর্শক (এসআই) ফিরোজ আলম তদন্ত করছেন।
এ বিষয়ে ফিরোজ আলম জানান, পারিবারিক কলহের জের ধরে শিক্ষক শহিদুল ইসলাম আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে এলে আসল রহস্য জানা যাবে।