প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার হওয়া জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ বা জেএমবির নেতা দেশটির উত্তর-পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদীদের কাছে গেরিলা প্রশিক্ষণ নিয়েছিলেন বলে এক প্রতিবেদনে লিখেছে হিন্দুস্তান টাইমস।
কলকাতার হাওড়া রেলস্টেশনের কাছ থেকে গত বৃহস্পতিবার নুরুল হক ওরফে নাঈম নামের ওই জঙ্গি নেতাকে গ্রেপ্তার করে ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)। এনআইএ তাঁকে জেএমবির প্রধান প্রশিক্ষক বলে উল্লেখ করে।
নুরুল হককে জিজ্ঞাসাবাদ করা ভারতীয় কর্মকর্তাদের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানায়, উত্তর-পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অব নাগাল্যান্ড-খাপলাং বা এনএসসিএন–কের ঘাঁটি আছে মিয়ানমারে। সেই ঘাঁটিতে গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ নেন নুরুল হক।