বিজয়নগরে ১৯ দাঙ্গাবাজের দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ১৯ দাঙ্গাবাজকে বিভিন্ন সময় সংঘর্ষে জড়িত থাকায় কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার সন্ধ্যায় ইউএনও বশিরুল হক ভূইয়া তাঁদের প্রত্যেককে এক মাস করে কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা উপজেলার ইছাপুরা ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দা। গত মঙ্গলবার দিনব্যাপী সংঘর্ষের সময় ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে তাঁদের আটক করা হয়। সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাঁদের সাজা দেন। গতকাল বুধবার সকালে তাঁদের জেলহাজতে পাঠানো হয়। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি