বিজিএমইএর এক নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোশাক শিল্পমালিকদের সংগঠন বিজিএমইএর এক নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে চট্টগ্রাম নগরের হালিশহর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। ওই নারীকে গতকাল শনিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান–স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
লিখিত অভিযোগটি করেছেন ওই নেতার ছোট ভাই। অভিযোগে উল্লেখ করা হয়েছে, তাঁর স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে। তবে বিজিএমইএর ওই নেতা এ অভিযোগ অস্বীকার করেছেন।
ওসিসির সমন্বয়ক মাফরুহা নিগার প্রথম আলোকে বলেন, ওই নারীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। তাঁর শরীরে বিভিন্ন ধরনের আঘাতের আলামত পাওয়া গেছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, তিনি ধর্ষণের শিকার হয়েছেন।
এ বিষয়ে হালিশহর থানার ওসি সৈয়দ মো. আহসানুল ইসলাম বলেন, লিখিত অভিযোগটি যাচাই–বাছাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।