বিজিবি-চোরাকারবারি 'বন্দুকযুদ্ধে' গুলিবিদ্ধ ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালীর নাফ নদীসংলগ্ন বেড়িবাঁধ এলাকায় গতকাল বৃহস্পতিবার ভোর চারটার দিকে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের ‘বন্দুকযুদ্ধে’ একজন গুলিবিদ্ধ হয়েছেন।
বিজিবি জানায়, এ সময় ১০ বস্তা ইউরিয়া সার, দুটি লম্বা কিরিচ উদ্ধার করা হয়েছে।
৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আবুজার আল জাহিদের ভাষ্যমতে, টেকনাফ থেকে মিয়ানমারে ইউরিয়া সার পাচার হচ্ছে—এমন খবর পেয়ে ভোরে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী বিওপি চৌকির হাবিলদার আবদুল আজিজের নেতৃত্বে বিজিবির একদল জওয়ান ওই এলাকায় অবস্থান নেন। এ সময় ১০-১২ জন চোরাকারবারি বেড়িবাঁধে উঠে এলে বিজিবি তাদের থামার সংকেত দিলে তারা কয়েকটি গুলি ছোড়ে। বিজিবিও আত্মরক্ষার্থে পাল্টা ২৬টি গুলি ছোড়ে। এ সময় চোরাকারবারি আনোয়ার হোসেনের বাঁ পা ও ডান হাতের কনুইতে গুলিবিদ্ধ হয়। ওই সময় অন্য চোরাকারবারিরা পালিয়ে যায়।