বিজিবি-মাদক ব্যবসায়ী সংঘর্ষ, গুলিবর্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কয়া সীমান্তে গতকাল সোমবার ভোররাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মাদক ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ হয়েছে।
জয়পুরহাট-৩ বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর নাসির ইমাম জানান, রোববার দিবাগত রাত পৌনে তিনটার দিকে কয়া সীমান্তের ২৮১/৪৮ নম্বর পিলারের পাশ দিয়ে ভারত থেকে ১৫-২০ জন মাদক ব্যবসায়ী অবৈধভাবে ফেনসিডিল নিয়ে বাংলাদেশে ঢুকে পড়েন। বিজিবির সদস্যরা ধাওয়া করলে সংঘবদ্ধ মাদক ব্যবসায়ীরা তাঁদের ওপর চড়াও হন। আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরা দুটি গুলি ছুড়লে তাঁরা পালিয়ে যান। এ সময় ৪৪৭ বোতল ফেনসিডিলসহ ফারুক হোসেন (২০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তার বাড়ি কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের বিয়ালা গ্রামে।