প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ওয়াহেদপুর ও তেলকুপি সীমান্ত এলাকা থেকে গত বুধবার রাতে পৃথক অভিযানে সোয়া ৭ কেজি ভারতীয় গানপাউডার ও ৪৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এসব অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি। চাঁপাইনবাবগঞ্জে ৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম আবুল এহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে ওয়াহেদপুর সীমান্তের শ্যামপুর এলাকা থেকে পরিত্যক্ত একটি ব্যাগে ওই গানপাউডার পাওয়া যায়। এর আগে রাত সাড়ে সাতটায় শিবগঞ্জের শাহবাজপুর ইউনিয়নের বিশ্বাসটোলা এলাকার একটি বাঁশঝাড়ের মধ্য থেকে পরিত্যক্ত অবস্থায় ৪৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।