প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাফ নদীতে টহল দিচ্ছিল বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি দল। সন্দেহ হওয়ায় টহল দলের সদস্যরা একটি নৌকাকে থামানোর সংকেত দেন। কিন্তু ভেতরে থাকা তিন-চারজন আরোহী নৌকা ফেলে নদীতে লাফ দেন। সাঁতরে তাঁরা পাশের কেওড়া বনে ঢুকে পড়েন। তাঁদের ধরা না গেলেও ওই নৌকায় তল্লাশি চালিয়ে পাওয়া যায় ২০ হাজার ইয়াবা বড়ি।
কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে গতকাল শনিবার সকালে বিজিবির টহলের সময় এ ঘটনা ঘটে। বিজিবি নৌকাটি জব্দ করেছে।
৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদ প্রথম আলোকে জানান, উদ্ধার করা ইয়াবা ও নৌকার আনুমানিক মূল্য প্রায় ৬৩ লাখ টাকা। ইয়াবাগুলো বিজিবির ব্যাটালিয়নের সদর দপ্তরে জমা রাখা হয়েছে।