বিজেএমসির জিএম গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতির মামলায় বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) একজন মহাব্যবস্থাপককে (জিএম) গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার ঢাকা থেকে তাঁকে গ্রেপ্তার করেন দুদকের সহকারী পরিচালক মো. শফিউল্লাহ।

সংস্থার উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার হওয়া কর্মকর্তার নাম মো. জাহাঙ্গীর হোসেন। তিনি এখন সাময়িক বরখাস্ত রয়েছেন।
দুদক সূত্র জানিয়েছে, খুলনার খালিশপুরের প্লাটিনাম জুবিলী জুট মিলের উপব্যবস্থাপক থাকার সময় দুর্নীতির অভিযোগে করা মামলায় জাহাঙ্গীর হোসেনকে গ্রেপ্তার করা হয়। গত ডিসেম্বরে খুলনার খালিশপুর থানায় এ মামলা হয়। এ মামলায় আরও তিনজন আসামি রয়েছেন।
মামলার এজাহারে বলা হয়, ২০১২ থেকে ২০১৪ সালের মধ্যে প্লাটিনাম জুবিলী জুট মিলের প্রায় সাড়ে সাত কোটি টাকা আত্মসাৎ করেন অভিযুক্ত ব্যক্তিরা।