বিজয় মেলার নামে চলছে জুয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কামরাঙ্গীরচর থানার মুসলিমবাগে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত মাসব্যাপী মেলায় জুয়ার আসর চলছে। মেলার উচ্চ শব্দে মাইক বাজানোয় এলাকাবাসী অতিষ্ঠ।
গত বুধবার রাত ১০টার দিকে মুসলিমবাগে গিয়ে দেখা গেছে, স্থানীয় পার্কে বিশাল প্যান্ডেল নির্মাণ করা হয়েছে। মেলার ভেতরে অর্ধশতাধিক স্টল। এর মধ্যে ১৪-১৫টি স্টলে তৈরি পোশাক, খেলনা ও খাবার দোকান রয়েছে। আর মেলার প্রবেশপথের দুই পাশে ও ভেতরে লাকী কুপন র্যাফল ড্র ও জুয়া খেলার ৮-১০টি টেবিল বসিয়ে র্যাফল ড্রয়ের টিকিট বিক্রি করা হচ্ছে। সেখান থেকে লোকজন ভিড় করে টিকিট সংগ্রহ করছে। বেশির ভাগ কিশোর ও যুবক বয়সের। মেলার পশ্চিম প্রান্তে বিশাল এক মঞ্চ গড়ে সেখানে নিউ শরীয়তপুর র্যাফল ড্রর নামে চলছে জুয়া খেলা।
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি