বিজয়নগরে ভূমি কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের সাবেক ভূমি সহকারী কর্মকর্তা আল মামুনের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগে মামলা করেছে দুদক। অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রশাসনিক সিদ্ধান্তে তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

গতকাল মঙ্গলবার দুপুরে দুদক কুমিল্লা সমন্বিত কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আবুল কালাম আজাদ বিজয়নগর থানায় এ মামলা করেন। আল মামুন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামনগর গ্রামের কুড়িনাল এলাকার মৃত ফজর আলী ছেলে।

মামলার এজাহার ও থানা সূত্রে জানা গেছে, আল মামুন ২০১১ সালের ৯ সেপ্টেম্বর থেকে ২০১৫ সনের ৯ এপ্রিল পর্যন্ত হরষপুরে ইউনিয়নের ভূমি কার্যালয়ের সহকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় প্রতারণার মাধ্যমে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে লক্ষাধিক টাকা নিয়ে আত্মসাৎ করেন। অভিযোগ পেয়ে প্রশাসন তদন্ত করে সত্যতা পায়। এরপরই আল মামুনকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।