বিজয়নগরে হামলায় কুলি নিহত, আহত ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় একদল দুর্বৃত্তের হামলায় রেলস্টেশনের এক কুলি নিহত ও আটজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার উপজেলার পাহাড়পুর ইউনিয়নের মুকুন্দপুর রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কুলির নাম এলাস মিয়া (৪২)। তিনি বিজয়নগর উপজেলার কামালমোড়া গ্রামের আবেদ মিয়ার ছেলে। হামলায় এলাসের বড় ভাই মুকুন্দপুর রেলস্টেশনের কুলিদের সরদার সাঈদ মিয়া, বেলায়েত মিয়া, জিনু মিয়া ও নান্নু মিয়াসহ আটজন আহত হন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল বেলা পৌনে একটার দিকে সিলেট থেকে আখাউড়াগামী একটি ডেমু ট্রেনে হবিগঞ্জের মনতলা এলাকা থেকে ডাব নিয়ে এক ব্যবসায়ী মুকুন্দপুরে আসেন। একই ট্রেনে মনতলা থেকে বিজয়নগর উপজেলার সেজামোড়া গ্রামের জাকির হোসেন বিজয়নগরে আসছিলেন। ট্রেন চলাকালে একটি ডাব জাকিরের পায়ে পড়ায় ওই ব্যবসায়ীর সঙ্গে জাকিরের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে জাকির ফোন করে তাঁর গ্রামের লোকজনকে খবর দেন। কিছুক্ষণ পর জাকির ও তাঁর গ্রামের ২০ থেকে ২৫ জন এলাস, তাঁর ভাই সাঈদ এবং স্টেশন এলাকার লোকজনের ওপর হামলা চালান।