বিজয়ী দলের ওপর হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে চলমান আন্তজেলা গ্রীষ্মকালীন স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতার ফুটবল খেলায় জয়ী দলের ওপর পরাজিত দল হামলা করেছে। রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে গতকাল শনিবার বিকেলে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলেন, গতকাল বিকেল চারটায় কোয়ার্টার ফাইনালে পুঠিয়া থানার পচামাড়িয়া বহুমুখী উচ্চবিদ্যালয় ও বোয়ালিয়া থানার শিরোইল সরকারি উচ্চবিদ্যালয়ের খেলা হয়। নির্ধারিত সময়ে খেলা গোলশূন্য ড্র হয়। এরপর টাইব্রেকারে ৫-৪ গোলের ব্যবধানে পচামাড়িয়া দল জিতে যায়। খেলা শেষে তারা মাঠ ছেড়ে বের হয়ে যাওয়ার সময় শিরোইল বিদ্যালয়ের খেলোয়াড়েরা তাদের ওপর হামলা চালায়। তাদের মারধরে বিজয়ী দলের গোলরক্ষক স্বপ্নীল ও খেলোয়াড় মোহন আহত হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।