বিটিভি ভবনে ককটেল বিস্ফোরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনের সীমানাপ্রাচীরের ভেতরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ শনিবার বেলা পৌনে দুইটার দিকে এ ঘটনা ঘটে।
বিটিভির মহাপরিচালক আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, বাইরে থেকে বিটিভি ভবনের সীমানাপ্রাচীরের ভেতরে দুটি ককটেল ছুড়ে মেরেছে দুর্বৃত্তরা। বিষয়টি দেখছে পুলিশ।
রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) এনামুল হোসেন প্রথম আলোকে বলেন, বিটিভি ভবনের সীমানাপ্রাচীরের ভেতরে ফুলগাছের মধ্যে একটি ককটেল বিস্ফোরিত হয়েছে। কাছেই অন্য ককটেলটি বিস্ফোরিত হয়।
পুলিশ জানায়, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। কাউকে আটকও করা যায়নি।