বিডিআরের সাবেক সদস্য আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের মুকসুদপুরে আগ্নেয়াস্ত্র ও জাল টাকাসহ নজরুল ইসলাম (৪৭) নামে চাকরিচ্যুত এক বিডিআর (বিজিবি) সদস্যকে আটক করেছে র্যাব-৮। গত রোববার রাত সাড়ে ১০টার দিকে পৌর এলাকার চণ্ডীবর্দি গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। মাদারীপুর র্যাব-৮-এর অধিনায়ক নূরে আলম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে নজরুলকে আটক করা হয়। তাঁর কাছ থেকে একটি ওয়ান শুটারগান এবং তিন হাজার ৯৫০ টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। শুনেছি, তিনি র্যাবের সোর্স পরিচয় দিয়ে বিভিন্ন অপরাধকর্মে জড়িত ছিলেন।’