বিদেশি অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর রামপুরা এলাকা থেকে গতকাল শনিবার একটি বিদেশি অস্ত্র, দুটি গুলিসহ একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মো. মকবুল (৩৮)।
ডিবির (দক্ষিণ) অতিরিক্ত উপকমিশনার (এডিসি) রাজীব আল মাসুদের তত্ত্বাবধানে এক অভিযানে খিলগাঁওয়ের সিপাহীবাগ এলাকার ওয়্যারলেস গেটের সামনে থেকে শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে গ্রেপ্তার করা হয় তাঁকে। এডিসি রাজীব বলেন, রামপুরা-খিলগাঁও এলাকায় বিভিন্ন বাড়ি নির্মাণকাজের ঠিকাদারি পেতে মালিকদের ভয়ভীতি দেখাতেন মকবুল। চাঁদাবাজি ও ভয়ভীতি দেখানোর অভিযোগে মকবুলের নামে রামপুরা, বনানী, পল্টন থানায় কয়েকটি মামলাও রয়েছে।