বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে একটি বিদেশি পিস্তলসহ মনজুর আলম (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে নগরের বায়েজীদ বোস্তামী থানার বালুছড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বায়েজীদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল চন্দ্র বণিক প্রথম আলোকে বলেন, টহল পুলিশ তল্লাশি চালিয়ে মনজুরের কাছ থেকে যুক্তরাষ্ট্রে তৈরি সেভেন পয়েন্ট সিক্স ফাইভ বোরের একটি পিস্তল উদ্ধার করে। এ সময় তিনি পালাতে চাইলে পুলিশ গুলি চালায়। এতে তিনি পায়ে আঘাত পান। তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সহকারী উপপরিদর্শক (এএসআই) রাজীব কান্তি দে অস্ত্র আইনে মামলা করেছেন। পুলিশের দাবি, গ্রেপ্তার মনজুর পেশাদার অস্ত্র ব্যবসায়ী।