বিদেশি মদ ও হেরোইনসহ গ্রেপ্তার ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুর জেলা পুলিশ গতকাল বুধবার পৃথক অভিযান চালিয়ে আট বোতল বিদেশি মদ, তিন গ্রাম হেরোইনসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন শেরপুর শহরের মো. শাহাব উদ্দিন, মো. জুয়েল ও রেজাউল করিম এবং ঝিনাইগাতী উপজেলা সদরের সোহাগ ও নাহিদ। উদ্ধার করা এসব মাদকদ্রব্যের আনুমানিক মূল্য অর্ধলক্ষ টাকা বলে পুলিশ জানায়।
পুলিশ সূত্রে জানা গেছে, সকালে জেলা গোয়েন্দা পুলিশ শেরপুর শহরের খোয়ারপাড় মোড় এলাকায় অভিযান চালিয়ে শাহাব উদ্দিনকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে তিন গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
শেরপুর সদর থানা-পুলিশ শহরের আখেরের বাজার তিন রাস্তার মোড় থেকে জুয়েল ও রেজাউলকে গ্রেপ্তার করে। তাঁদের কাছ থেকে দুই বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
অপরদিকে ঝিনাইগাতী থানা-পুলিশ ঝিনাইগাতী স্টেডিয়াম এলাকা থেকে সোহাগ ও নাহিদকে গ্রেপ্তার করে। এদের কাছ থেকে ছয় বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।