বিদেশি মদ জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে সাংগু নদীর মোহনা থেকে ১ হাজার ৮৪৪টি বিদেশি মদ ও বিয়ারের বোতলসহ ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছেন কোস্টগার্ডের সদস্যরা। গত শনিবার রাত একটায় চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অভিযান চালিয়ে এসব অবৈধ পণ্য জব্দ করা হয়। কোস্টগার্ডের কর্মকর্তা লে. কমান্ডার এম দুরুল হুদা জানান, কোস্টগার্ডের জাহাজ ‘পোর্টে গ্রান্ডে’ করে একটি দল নিয়মিত টহলের সময় ওই নৌকাটি থামতে সংকেত দেয়। কিন্তু মাঝি নৌকাটি না থামিয়ে তীরের দিকে নিয়ে যায়। একপর্যায়ে তারা নৌকা থেকে নেমে পালিয়ে যায়। পরে কোস্টগার্ড সদস্যরা নৌকাটি তল্লাশি করে এসব মদ জব্দ করেন।