প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের লোহাগাড়ার বটতলী স্টার সুপার মার্কেটের একটি কফি হাউসে গত শুক্রবার রাতে অভিযান চালিয়ে ছয় বোতল বিদেশি মদ উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। লোহাগাড়া থানার পুলিশের সহায়তায় এ অভিযান চালানো হয়। এ সময় কফি হাউসে গোপনে মদ বিক্রির অভিযোগে দোকানের মালিক নুরুল ইসলাম (৩২) ও কর্মচারী মো. ওয়াহিদকে (২০) গ্রেপ্তার করা হয়। লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি