প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকাগামী একটি বাসে তল্লাশি করে নয়টি দেশের প্রায় ১৮ লাখ টাকার মুদ্রাসহ মাইন উদ্দিন (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কুমিল্লার দাউদকান্দির ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ। হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম বলেন, লাইসেন্স ছাড়া অবৈধভাবে মুদ্রাগুলো ঢাকার দিকে নিয়ে যাওয়ার সময় গত বৃহস্পতিবার মাইন উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। মামলা শেষে গতকাল তাঁকে কুমিল্লা কারাগারে পাঠানো হয়। মাইন উদ্দিনের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বাগবাচরা গ্রামে।